Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে সুনামগঞ্জের ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১ আগষ্ট) ৫১ টি নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। শনাক্ত হ্ওয়া সকলে সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন ১৯ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৩৩ জনের। এদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জে  ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮১ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.