Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ঈদের রাতে নারীকে গলাকেটে হত্যা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে ছালেমা বেগম (৪৫) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(০২ আগস্ট) ভোর রাতে করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ছলেমা বেগম করগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ছালেমা বেগম মেয়ে মেয়ে শান্তা বেগমের চিৎকার শোনে ছুটে আসেন এলাকাবাসী। এসে দেখতেন পান গলাকাটা অবস্থায় পরে রয়েছেন ছালেমা বেগম। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২ টা বাড়ি থাকায় আমি অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমের গলাকাটা লাশ। হত্যাকারীরা ছালেমা বেগমের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, খুবই নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.