Sylhet Today 24 PRINT

পূবালী ব্যাংকের পরিচালক হলেন সিলেটের মোস্তফা আহমদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২০

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা আহমদ পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১২৪৭তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে পরিচালক নির্বাচিত করা হয়। মোস্তফা আহমদ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডেরও একজন পরিচালক। তিনি ১৮ ডিসেম্বর ২০০৭ থেকে ৩১ মার্চ ২০১৫ সাল পর্যন্ত পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন।

মোস্তফা আহমদ যুক্তরাষ্ট্র থেকে বিবিএ(ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে সুদীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। সিলেটে জন্ম নেওয়া মোস্তফা আহমদের বাবা মরহুম মনির আহমদও পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.