Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) ওসমানী ল্যাবে নমুনা ২৮২টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন রয়েছেন।

শনাক্তদের মধ্যে চার চিকিৎসক, পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন বলে জানান তিনি।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ৩৩ জনই সিলেট নগর ও সদর উপজেলার। আর গোলাপগঞ্জ ও জৈন্তাপুরের একজন করে।

এরআগে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.