নিজস্ব প্রতিবেদক | ১৭ অক্টোবর, ২০১৫
নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। শনিবার দুপুর দুইটায় কলেজের লামাবাজার ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত রুমেল আহমদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রলীগ কর্মী।
সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে সাহেদ আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে ছুরিসহ আটক করে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।