Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক। বুধবার দুপুর সাড়ে ১২ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুরে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লাগানো গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রী সোহেল মিয়া। এসময়
গুরুতর আহত হন কলেজ ছাত্র কিবরিয়া খান।

গুরুতর আহত কিবরিয়া খানকে  মুমুর্ষ অবস্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজমিস্ত্রি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। শায়েস্তাগঞ্জ থেকে মোটর সাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যেই মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাইয়েছি। তবে কাউকেই পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.