Sylhet Today 24 PRINT

করোনা উপসর্গ থাকা মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে ঢাকায় নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২০

করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়া মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার নেয়া হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।

তিনি বলেন, আজিজুর রহমানের করোনা উপসর্গ ছিল। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা নেয়ার নির্দেশ দেন। বর্তমানে প্রস্তুতি চলছে রাতেই হেলিকপ্টারে ঢাকা নেয়া হবে।

বিজ্ঞাপন

তবে মৌলভীবাজারের সিভিল সার্জন তৌওহিদ আহমদ বলেন, আমরা অফিসিয়ালি ফলাফল পাইনি তবে জানতে পেরেছি তিনি পজিটিভ। তাকে ঢাকা নেয়া হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।

আজিজুর রহমান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পুরস্করে ভূষিত হয়েছেন। রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে তার পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.