Sylhet Today 24 PRINT

চৌহাট্টায় অপেক্ষা বোমা নিষ্ক্রিয়কারী দলের

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০২০

সিলেট নগরীর চৌহাট্টায় বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পায় পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্তও ওই স্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপেক্ষা করা হচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দলের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেটি উদ্ধারকাজ শুরু হয়নি। এখনো চৌহাট্টা পয়েন্টে রাখা ওই মোটর সাইকেলের আশপাশ ঘিরে রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, বুধবার সন্ধ্যায় বস্তুটির সন্ধ্যান পাওয়ার পর থেকে এই এলাকা ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্পেশাল টিমের সাথে এ নিয়ে কথা হয়েছে। তারা পরিকল্পনা করছে কিভাবে এটি উদ্ধার করা যায়।

ঠিক কখন উদ্ধার কাজ শুরু হবে সেটি নিশ্চিত করতে পারেন নি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.