সিলেটটুডে ডেস্ক | ১৭ অক্টোবর, ২০১৫
সিলেট জেলা ছাত্রদল নেতা রোমান আহমদ রাজু শনিবার ১২টায় নগরীর সোবহানিঘাট এলাকা থেকে রিক্সাযোগে শাহী ঈদগাহ্ বাসায় আসার পথে সেবাহানীঘাট পয়েন্টে লেগুনার ধাক্কায় গুরতর আহত হয়ে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
তাৎক্ষণিক ভাবে তাকে দেখতে যান সিলেট জেলা ছাত্রদল এর সাবেক কার্যনির্বাহী সদস্য লিটন আহমেদ, মহানগর ছাত্রদল নেতা মাহবুব আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন ও জেলা ছাত্রদল নেতা জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।