বিয়ানীবাজার প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০২০
সিলেটের বিয়ানীবাজার থেকে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খালেদ আহমদ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজারের ৩নং দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার চাতলপাড় এলাকার মৃত মনির আলীর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এসআই প্রলয় রায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।