Sylhet Today 24 PRINT

চৌহাট্টায় মোটরসাইকেল থেকে বোমাসদৃশ্য বস্তু অপসারণ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০২০

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বোমসদৃশ্য বস্তুটি মোটরসাইকেল থেকে অপসারণ করেছ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তারা ওই বস্তুটি অপসারণ করে রেখেছেন। 

বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে শনাক্ত করা হবে এটি আসলে কোনো বিস্ফোরক বা বোমা কি না।

এর আগে বেলা ২টার দিকে সিলেট ক্যান্টনমেন্ট থেকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের মধ্যে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর ফলে দেখা দেয় আতঙ্ক। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশ এলাকার ঘিরে রাখেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদ্যসদ্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.