Sylhet Today 24 PRINT

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেজা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং জননেতা এম.ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, বিএনপি নেতা মুফতি নেহাল, কানাইঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাব হোসেন বিলাল, বিএনপি নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা খালেদুর রশীদ ঝলক, দিলোয়ার হোসেন চৌধুরী, আবদুল কাইয়ুম, আবুল বাশার, দেওয়ান নিজাম খান, হামিদ হোসেন, মুহিবুর রহমান লিটন, বদরুল আজাদ রানা, মহিদুল হক, মুশফিকুর রহমান মনি, আবু তাহের শিশু, আজিজ খান সজিব, ইমরানুল ইসলাম জাসিম, আনোয়ার হোসেন সুজন, জাকারিয়া আহমদ, নুরুল আমিন নুরুল, সাদিক সিকদার, সাইফুল আলম কোরেশী, দিলোয়ার হোসেন, আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, তরিকুল ইসলাম, দেলওয়ার হোসেন, জুবের আহমদ, আবু ইয়ামিন চৌধুরী, তানিমুল ইসলাম তানিম, সদরুল ইসলাম লোকমান, মনিরুজ্জামান মিজান, এস.এম. ফখরুল ইসলাম, তাজুল ইসলাম সাজু, সালমান আহমদ রানা, ইমরান হোসেন, জামিনুল ইসলাম জামি, আতিকুল ইসলাম নাইম, ইকবাল আহমদ, ইমরান আহমদ, কয়সর আহমদ সাহেদ, সৈয়দ মিনহাজ, জুবায়ের আহমদ, এস.এম. তাফহিম, আসাদুল হক, আবুল হোসেন, সোয়েব খান, এম.আর. রাজা, উজ্জল আহমদ, তুহিন আহমদ, রিমু আহমদ, সালামত খান, ইকবাল হোসেন, শফিকুল হক শামীম, পারভেজ চৌধুরী, রুমান আহমদ, রাফি চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.