Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের সাহিন হত্যা মামলার আসামী উপজেলার দীঘলবাক ইউনিয়ের কসবা গ্রামের মৃত হরমত উল্লার পুত্র পইম উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছ উদ্দিনের দিক নির্দেশনায় (৮ আগস্ট)  শনিবার দুপুরে এসআই শাহজাহান আহমেদ, এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এর আগে ঈদুল আযহার আগের রাতে এ হত্যা মামলার দুই আসামী ইনুছ উদ্দিন ও ইলিপ উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.