Sylhet Today 24 PRINT

বড়লেখায় মিছিলের প্রস্তুতিকালে শিবিরকর্মী গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় মিছিলের প্রস্তুতিকালে লোকমান আহমদ (২২) নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখা প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৫

 
মৌলভীবাজারের বড়লেখায় মিছিলের প্রস্তুতিকালে লোকমান আহমদ (২২) নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চন্ডিনগর গ্রামের আব্দুল করিমের পুত্র। ২৯ জানুয়ারি সকালে পৌর শহরে শিবিরের মিছিলের প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার দিকে শিবিরকর্মীরা পৌর শহরে মিছিল করার জন্য প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্ততে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লোকমান আহমদ নামের ওই শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান লোকমান আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের প্রস্তুতি ও নাশকাতার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.