Sylhet Today 24 PRINT

সাংবাদিক আলাউদ্দিন হেলালের মুত্যৃ, সিসিক মেয়রের শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও চ্যানেল এস ইউকের সিলেট অফিসের সাবেক ক্যামেরাপার্সন এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন-ইমজার সাবেক সদস্য আলাউদ্দিন হেলাল মারা গেছেন।  

শনিবার বিকেলে নগরীর চাষনীপির সড়কের কালাশাহ’র মাজারসংলগ্ন এলাকার নিজ বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যক্ষা রোগে ভুগছিলেন। এরপর বাদ‌ এশা হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে আলাউদ্দিন হেলালের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.