Sylhet Today 24 PRINT

দিরাই পৌরসভার ১৩ কোটি সাড়ে ১৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২০

অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে দিরাই পৌরসভার ২০২০-২০২১ খ্রিস্টাব্দ অর্থ-বছরের ১৩ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ২১২ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা। ব্যয় ২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়া অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ টাকা।

বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য। পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমানের পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সুয়েল চৌধুরী, জুয়েল তালুকদার, বিউটি রায়,সবুজ মিয়া, সেতু চৌধুরী মহিলা কাউন্সিলর রেহেনা বেগম, খোশনমা আক্তার, মাধবী দে।

বিজ্ঞাপন

মেয়র মোশাররফ মিয়া বলেন জনগণের কাছে দেওয়া। প্রতিশ্রুতি অনুযায়ী পৌরসভার অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কাজ করেছি, বিশেষ করে দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিশাল রাস্তার কাজ শেষ করেছি যা ছিল পৌরবাসীর প্রাণের দাবি।

এছাড়া পৌরসভার নান্দনিক নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে, এক মাসের মধ্যেই আমরা নিজ বাড়িতে চলে যাব।

মেয়র আরও বলেন, মহামারী  করোনা ভাইরাস এর কারণে যখন সাধারণ মানুষ শঙ্কিত এসময়ে আমি এবং আমার কাউন্সিলরা নিজের প্রাণ বাজি রেখে পৌরবাসীর সেবা করে যাচ্ছি , যার কারণে বাজেট ঘোষণায় কিছুটা দেরি হয়েছে।

মেয়র বলেন মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নেতৃত্ব সরকারের কাছ থেকে আশার চেয়ে বেশি বরাদ্দ পেয়েছি, যার কারণে এতো উন্নয়ন করতে পেরেছি। তিনি বলেন রাজনীতি মানে জনগণের সেবা করা, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.