Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতাসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বীচ লাইন নামক স্থান থেকে ৩’শ ৭৮ কেজি ভারতীয় চা পাতাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১০ আগস্ট) সকালে তেলিয়াপাড়া বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য বিচ লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৩টি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে।

এ সময় ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে ৩’শ ৭৮ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। চা পাতা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিচ লাইন এলাকার মৃত গোলক তাঁতির ছেলে সতেজ তাঁতি (৫০) ও সুরমা গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে মো. জিল্লুর রহমানকে (৩৩) আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.