Sylhet Today 24 PRINT

লালাবাজারে বাস-ট্রাক সংঘর্ঘে আহত ১০

নিউজ ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৫

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে ঢাকা থেকে সিলেটগামী এক বাস এবং বালুবাহী এক ট্রাকের সংঘর্ষে আট থেকে দশ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনাকবলিত বাসটি এনা পরিবহনের। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত ৮/১০ জন। তাদের ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এনা পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে সিলেট আসছিল এবং বালুভর্তি ট্রাকটি সিলেট থেকে যাচ্ছিল বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.