Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২০

সিলেটের বিয়ানীবাজার থেকে ফেন্সিডিল ও মোবাইল ফোনসহ সোহেল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। তিনি জকিগঞ্জ উপজেলার গাগলাদুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার চারখাই বাজারের প্রিয়াংকা রেস্টুরেন্ট এন্ড সুইটমিটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর একটি আভিযানিক দল।

এসময় তার কাছ থেকে ১৮২ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব। অভিযানটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সিনিঃ এএসপি নাহিদ হাসান এবং এএসপি কামরুজ্জামান নেতৃত্বাধীন একটি আভিযানিক দল গোয়েন্দা।

গ্রেফতারকৃত যুবককেকে উদ্ধারকৃত আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.