Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জন্মাষ্টমী পালিত

চুনারুঘাট প্রতিনিধি  |  ১৩ আগস্ট, ২০২০

বৈশ্বিক করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হবিগঞ্জের চুনারুঘাটে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার এ উপলক্ষে দুই দিনব্যাপী চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির ও বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় মঙ্গল ঘট স্থাপন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়।

বুধবার দুপুরে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যায় সন্ধ্যারতির পর শ্রীকৃষ্ণের জন্মকথা পাঠ এবং নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও জাতির বিশ্বমানবের শান্তি ও মঙ্গল কামনা ও করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে  প্রার্থনা করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দিরে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.