Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে অসহায় জেলেদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ

বানিয়াচং প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০২০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নে দরিদ্র, অসহায় জেলে ও কৃষকের মধ্যে আমার বাড়ী, আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ক্ষুদ্র ঋণ প্রদান করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তার কার্যালয়ে তিনি অসহায় দরিদ্র প্রায় ১৫ জন জেলেদের মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ঋণ প্রধান করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন করোনার কারণে অসহায় হয়ে পড়েছেন অনেক দরিদ্র শ্রমজীবী জেলে। কিন্তু তাদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। যা আগে ছিল একটি বাড়ি একটি খামার, সেটা এখন পরিবর্তন করে দেয়া হয়েছে আমার বাড়ি আমার খামার। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই অসহায় জেলে কৃষকদের ঋণ বিতরণ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, জেলেরা সরকারি ভাবে একেবারে সীমিত সুদে এই ঋণ পাবেন। এটি ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নে আমার বাড়ি আমার খামার এর সমিতির মাধ্যমে অসহায় জেলেরা এই ঋণ দেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.