Sylhet Today 24 PRINT

মাধবপুরে নকল এনার্জি ড্রিংকের কারখানার সন্ধান

ভ্রামমাণ আদালতে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামে, নকল এনার্জি ড্রিংক এবং আমের জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজন ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে এর সন্ধান পান।

নকল পণ্য সামগ্রী তৈরি করার অপরাধে ব্যবসায়ী মারুফ মিয়াকে জরিমানা করা হয়। মারুফ শিবজয়নগর গ্রামের ইজার উদ্দিনের পুত্র। পরে নকল পণ্যসামগ্রী ধ্বংস করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.