Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ আগস্ট, ২০২০

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও মোল্লাটিলা এলাকায় জুলেখা বেগম খুনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার উত্তর শেখরনগর গ্রামের উসমান গনির ছেলেন রোকন ওরফে কালু (২০), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গাজীপুর গ্রামের সুকরামের ছেলে ইন্দ্র (২১) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মনিপুর গ্রামের মৃত সনজিত ভক্তার ছেলে  উমন ভক্তা (১৪)।

পুলিশ জানায়, মোগলাবাজারের নমালিপুর পীরেরচক গ্রামের মো. রেদোয়ান মিয়ার সঙ্গে স্ত্রী জুলেখা বেগম (৪৫)-এর প্রায় ৫ মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে জুলেখা বেগম বড় ছেলে মো. রুমান আহমদ ও ছোট ছেলে রুমেল আহমদকে নিয়া ফেঞ্চুগঞ্জ থানাধীন ২নং মাইজগাঁও ইউনিয়নের অন্তর্গত মাইজগাঁও মোল্লাটিলাস্থ দেলোয়ার হোসেন এর গরুর খামারের ভিতরে ভাড়াটিয়া টিনসেড ঘরে বসবাস করতেন।

গত ১২ আগস্ট সন্ধ্যায় জুলেখা বেগমের ছোট ছেলে রুমেল আহমদ ভাড়াটিয়া বাড়িতে গিয়ে দেখে আসবাবপত্র তছনছ করা এবং ঘরে থাকা কলস কাত হয়ে পানি পড়ছে তার মা ঘরে নেই। রুমেল ও রুমান তার মাকে আশপাশে খোঁজাখুজি করতে থাকে এবং নিকট আত্মীয় স্বজনদের সংবাদ দেয়।

সংবাদ পেয়ে স্থানীয় লোকজনসহ এলাকার বিভিন্ন জায়গার খোঁজাখুজি করা অবস্থায় দেখতে পান, ফেঞ্চুগঞ্জ থানাধীন পুরানগাঁও সাকিনস্থ লন্ডন প্রবাসী মায়া বেগম-এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে খোলা টয়লেটের রিংয়ের ট্যাংকির নিকটবর্তী স্থানে রক্ত এবং জুলেখা বেগমের লাশ টয়লেটের ট্যাংকির ভিতরে পড়ে আছে। তার পা দুইটি ট্যাংকিতে ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে।

বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খালেদ চৌধুরী-এর নেতৃত্বে আফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জুলেখা বেগমের লাশ টয়লেটের ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করে।

এরপর পারিপাশ্বিক তথ্যের উপর ভিত্তি করে অভিযানের এক পর্যায়ে হত্যা কান্ডের সাথে জডিত উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ফেঞ্চুগঞ্জে এক নারীকে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনাটি পুলিশ সুপার ব্যক্তিগতভাবে তদারকি করছেন। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.