Sylhet Today 24 PRINT

সিলেটে ১২৫ জন শনাক্তের দিনে মৃত্যু ৪

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩৬ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪  জনের মৃত্যু ঘটে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১২৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৬ জন ও সুনামগঞ্জে ২৭ জন। হবিগঞ্জে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে ৮ জন রোগী শনাক্ত হন।

এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৬ জন রোগীর মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৮ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ৭ জন। বৃহস্পতিবার মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হয়ে উঠেননি।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৮৯০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৭২১ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৫০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৬৬ জন সিলেটের, ১৩ জন সুনামগঞ্জের, ৪৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ২০ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.