Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে ডুবে নাসরিন আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসরিন আক্তার বানিয়াচং উপজেলার গুণই গ্রামের মোহাম্মদ নূর উদ্দিনের মেয়ে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সকলের অগোচরে নাসরিন বাড়ির পাশ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: পিম্পী শর্মা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার পিম্পী শর্মা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে শিশু নাসরিন আক্তারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.