নিজস্ব প্রতিবেদক | ১৫ আগস্ট, ২০২০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বাসিন্দা।
শনিবার (১৫ আগস্ট) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৩৬ জনের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ২০ জন ও সিলেট জেলার ১০ জন রোগী রয়েছেন।
বিজ্ঞাপন
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সুনামগঞ্জের ২৩ টি ও সিলেটের ২৮ টি মিলে মোট ৫১ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন ১৩৬ টি নমুনা পরীক্ষায় এ ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি।