Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জাতীয় শোক দিবস পালন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২০

সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ, জৈন্তাপুর প্রেসক্লাব, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ, সিলেট গ্যাস ফিল্ডস সিবিএ, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখা, সিলেট গ্যাস ফিল্ডস কর্মচারী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আতাউর রহমান বাবুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিপেন্দ্র কুমার দে, আমিনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দাস, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুহিব উল্ল্যাহ, সিলেট গ্যাস ফিল্ডস লি. এর কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.