Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বাসিন্দা।

শনিবার (১৫ আগস্ট) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, ‘ওসমানীর ল্যাব শনিবার মোট ২২৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হলে এ ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

বিজ্ঞাপন

এ ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ৩৯ জন রোগীর মধ্যে সিলেট জেলার ৩২ জন, মৌলভীবাজার জেলার ৩ জন হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার ২৫ জন, দক্ষিণ সুরমার দুইজন, গোলাপগঞ্জ উপজেলার দুইজন,  বিয়ানীবাজার, ওসমানীনগর ও বালাগঞ্জে একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন বলে জানান তিনি।

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ২০ জন ও সিলেট জেলার ১০ জন রোগী রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.