Sylhet Today 24 PRINT

পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া মাহফিল

বড়লেখা প্রতিনিধি  |  ১৬ আগস্ট, ২০২০

করোনায় আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং মৌলভীবাজার- ১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স সভা কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস অাক্তার, ডা. ফয়জুল ইসলাম, ডা. রাজীব দেবনাথ, ডা. অনন্যা রশিদ প্রমুখ উপস্হিতি ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.