Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রাইভেট কার খাদে পড়ে যাত্রী নিহত

রাজনগর প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চা বাগানের পাশে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অনল রাম মালাকার (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

অনল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মইনতাম গ্রামের নিতাই রাম মালাকারের ছেলে।

জানা গেছে, জেলার কুলাউড়া উপজেলাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ফ ১১-৫০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর চা বাগানের ২৪ নং সেকশনের লালমাটিয়া এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ির যাত্রী অনল রাম মালাকার ঘটনাস্থলেই নিহত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, নিহত যাত্রী মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। এব্যাপারে থানায় এখনও মামলা হয়নি। তবে গাড়ির চালক পলাতক রয়েছে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.