বড়লেখা প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উত্তর শাহবাজপুরে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিল হয়। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির উদ্দিন, যুব লীগের সভাপতি আলিম উদ্দিন, ছাত্রলীগের আহ্বায়ক জাকের আহমদ প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।