Sylhet Today 24 PRINT

সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১৬ আগস্ট, ২০২০

সিলেটের পীরের বাজার থেকে র‌্যাব অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে শাহপরাণ থানা পুলিশ ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

রাকিব আহমদকে (২১) শাহপরাণ থানাধীন মোকামেরগুল আটগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.