Sylhet Today 24 PRINT

মাধবপুরে সুরমা চা বাগানে পতিত ভূমিতে নতুন বাগান সৃজন

মাধবপুর প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২০

হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে ১৬ একর পাহাড়ি উঁচু ভুমিতে নতুন গাছের চারা রোপন করা হয়েছে। যুগযুগ ধরে এ ভূমি পতিত পড়েছিল। চলতি বছর সুরমা চা বাগান ব্যবস্থাপক পতিত ভূমিতে নতুন চা চারা গাছ রোপনের জন্য জমি নির্বাচন করেন।

সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান, সুরমা চা বাগান একটি বুহৎ বাগান। এখানে শ্রমিক প্রায় ২২ শ। চা চাষের বাইরে বহু উঁচু জায়গা পড়ে রয়েছে। যেসব উঁচু জায়গা চা চাষের জন্য খুবই উপযোগী। তাই এ বছর ফয়েজাবাদ সেকশনের কাছে ১৬ একর জায়গায় নতুন চা বাগান করা হচ্ছে। শুকনো মৌসুমে জমি প্রস্তুত করে বর্ষা মৌসুমে এখন চা গাছের চা রোপন করা হচ্ছে। বাগানে নিজস্ব নার্সারিতে ক্লোন জাতের উন্নত চারা লাগানো হচ্ছে। এসব চা গাছ থেকে তিন বছরের মধ্যেই কচি চা পাতা সংগ্রহ করা যাবে। চা কাছের জীবনকাল হবে অনেক বছর।

তিনি বলেন, এ বছর করোনার মাঝে চা বাগানে নানা সংকটে থাকলেও নতুন চা বাগান লাগানো বন্ধ করা হয়নি। লকডাউনে চা বাজারে মারাত্বক প্রভাব পড়েছে। কমে গেছে ভোক্তা। তাই চায়ের চাহিদাও কমে গেছে। আর চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে। তাই ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তার ওপর চোরাই পথে ভারতীয় চা পাতা দেশে ঢুকে চায়ের বাজার দখল করে ফেলেছে।তাই সরকার যদি চা শিল্পকে বাচিয়ে রাখতে সহজ শর্তে ঋণ না দেয় তাহলে দুয়েক বছরের মাঝে বাগান বন্ধ হয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.