Sylhet Today 24 PRINT

যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎহীন নগরের বেশিরভাগ এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০২০

যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর থেকে বিদ্যুৎহীন রয়েছে সিলেট নগরের বেশিরভাগ এলাকা। গরমে গীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কখন পুণরায় বিদ্যুৎ সংযোগ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিস্টরা।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আমাদের দুটি ফিডারে সমস্যা দেখা দিয়েছিলো। একারণে নগরের অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়। তবে আমরা ফিডার দুটি ইতোমধ্যে চালু করেছি। কিন্তু এখন ৩৩ কেভি জাতীয় গ্রিড লাইনের ব্রেকার বিকল হয়ে পড়েছে। এটি চালু করা যাচ্ছে না।

বিজ্ঞাপন



তিনি বলেন, আমরা সকলেই এখন গ্রিড লাইনের কুমারগাও সাবস্টেশনে আছি। ব্রেকার চালুর অপেক্ষায় রয়েছি। তবে এটি চালু করতে কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 
এদিকে, যান্ত্রিক এই ত্রুটির কারণে রোববার দুপুর ১টা থে‌কে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে নগরের প‌শ্চিম জিন্দাবাজার, জল্লারপাড়, মাসু‌দীঘিরপাড়, জামতলা, রা‌মেরদী‌ঘিরপাড়, দা‌ঁড়িয়াপাড়া, ভাতা‌লিয়া, মধুশহীদ, কাজলশাহ, শেখঘাট, পু‌লিশলাইন, বাগবাড়ি, মদিনা মার্কেট, আখালিয়া, দক্ষিণ সুরমার কদমতলি, গোটাটিকর বিসিক শিল্প নগরীসহ বেশিরভাহ এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.