মৌলভীবাজার প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২০
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পাঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন মুন হলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মো. বজলুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে পুলিশের সকল কর্মকর্তাসহ জেলার প্রতিটি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে পুলিশ সুপারের লিখা বই উপহার দেন।