Sylhet Today 24 PRINT

শাহপরানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ১৭ আগস্ট, ২০২০

সিলেটের শাহপরানে দুই খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) বিকেলে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অপারেশন অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। 

অভিযানকালে বরিশাল ফুড ও তান্নি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জারিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানায় র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.