Sylhet Today 24 PRINT

জুড়ীতে জাতীয় শোক দিবস পালন

জুড়ী প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী মডেল অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন জুড়ী অফিসের ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, জুড়ীর মডেল কেয়ারটেকার মাওলানা মো. তাজ উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা মো. সেলিম উদ্দিন, মাওলানা মো. ইস্রাফিল আলী, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ মিরাজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.