Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে: মিসবাহ সিরাজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধুদের আন্তরিক সহযোগিতা দরকার।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড ছিল অত্যন্ত পরিকল্পিত এক জঘন্যতম হত্যাকাণ্ড। মূলত মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার জন্যই ইতিহাসের এই নৃসংশতম হত্যাকাণ্ড সংগঠিত হয়।
 
তিনি ১৭আগষ্ট সোমবার বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সিলেট বিভাগের উদ্যোগে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সিলেট বিভাগের সমন্বয়কারী বিশিষ্ট আইনজীবি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সুব্রত দেব, এডভোকেট রঞ্জন ঘোষ, ডিকন নিজুম সাংমা, এডভোকেট আজিজুর রহমান, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, ডিডি রুমু, অকিল বিশ্বাস, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, এডভোকেট কবির আহমদ, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, নন্দন পাল, এডভোকেট নিতুু কান্ত দাশ, এডভোকেট আব্দুর রাজ্জাক, প্রভাষক ফাতেমা মোতালেব, মানিক দে, দিনেশ কর, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, বাবুল দেব, নির্মল সিনহা, শংকর দাশ শংকু, এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট জহুরুল আলম প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘাতকদের প্রতি তীব্র ঘৃনা প্রকাশ এবং তখনকার পরিস্থিতিতে বন্ধু রাষ্ট্র ভারত সহ যেসব রাষ্ট্র সহযোগিতা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.