বড়লেখা প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৫
বড়লেখায় চোরেরা এবার দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের বাসায় হানা দিয়েছে। রোববার দুপুরে বাসভবনের দ্বিতীয় তলার ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা ভিতরে ঢুকে আসবাবপত্র ও আলমিরা তছনছ করলেও মুল্যমান কোন জিনিসপত্র নিয়ে যায়নি।
জানা গেছে, সকালে বাসায় তালা দিয়ে ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন অফিসে চলে যান। দুপুর আড়াইটায় অফিস থেকে বাসায় প্রবেশ করতে গিয়ে দেখেন ফঠক ভিতর থেকে বন্ধ। সন্দেহ হলে অফিসের স্টাফ ও স্থানীয় লোকজনকে জানালে তাদের সহায়তায় ভিতরে প্রবেশ করে দেখেন বাসার জিনিসপত্র অগোছালো এবং দ্বিতীয় তলার পূর্বদিকের ভেন্টিলেট ভাঙ্গা।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।
ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি এখনও পরিবার নিয়ে বাসায় উঠেননি। চোরেরা হয়ত ধারনা করতে পারেনি এ সময়ে আমি বাসায় ফিরবো, আমাকে আসতে দেখে তারা কোনকিছু না নিয়েই পালিয়েছে।
এর আগেরদিন নারীশিক্ষা একাডেমীর শিক্ষক দম্পতি বেলাল উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি হয়।