Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ডা. পংকজ গুপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২০

সিলেটের তারাপুর চা-বাগানের সেবায়েত ডা. পংকজ কুমার গুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১১ আগষ্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১০ আগষ্ট করোনা উপসর্গের কারণে তার নমুনা প্রদান করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন।

তারাপুর বাগানসূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতেও চা-বাগানের নিয়মিত কার্যক্রম পরিচালনায় তিনি উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত বাগানের অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবার পরামর্শ দিতেন। তার পরিবারের পক্ষ থেকে ডা. পংকজ কুমার গুপ্তের রোগমুক্তি কামনায় সকলের দোয়া ও আশির্বাদ কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.