Sylhet Today 24 PRINT

বিশেষ সম্মাননা পেলেন গোলাপগঞ্জের ৪ পুলিশ সদস্য

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০২০

ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেলেন গোলাপগঞ্জ মডেল থানার ৪ পুলিশ সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্সে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা কাজে অবদান রাখায় এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মো. ইউসুফ আলী, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই কমল রায়কে সম্মাননা দেওয়া হয়।

তাদের হাতে এ সম্মাননা তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ভাল কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়েছে। এতে তারা ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা কাজে উৎসাহ পাবে। তিনি কাজের জন্য পুরস্কৃত করে উৎসাহ প্রদান করার জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.