চুনারুঘাট প্রতিনিধি | ১৯ আগস্ট, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট বিদ্যুতায়িত হয়ে মো. জুবায়ের আহমেদ রাফি তালুকদার (২০) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। তিনি উপজেলার ১০নং মিরাশি ইউপি সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মাস্টারের ছেলে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের গাতাবলা গ্রামে এঘটনা ঘটে। রাফি নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এর এইচএসসি পরীক্ষার্থী। জানা যায়, রাফি নিজ বাড়ির খড়ের ফ্যান থেকে খড় আনতে গিয়ে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক সত্যতা নিশ্চিত করেছেন।