Sylhet Today 24 PRINT

নির্ভয়ে পূজা উদযাপন করুন : হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৫

কোন ধরণের শংকা বা ভয়ভীতি না করে নির্ভয়ে দূর্গোৎসব পালনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। তিনি বলেন, কোন কুচক্রী মহল ভীতি প্রদর্শন বা পূজা উদযাপনে বিঘ্নের সৃষ্টি করলে তারা রক্ষা পাবে না।

হুইপ রবিবার বিকেলে ১৮ অক্টোবর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১২৭ সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে ৬৩.৫ মেট্রিক টন চালের সমপরিমাণ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, পুজা উদযাপন পরিষদের সম্পাদক অধ্যাপক বিধান চন্দ্র দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.