মাধবপুর প্রতিনিধি | ১৯ আগস্ট, ২০২০
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৮ আগস্ট সকাল ১১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ধর্মঘর বাজার থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলাম (২০) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দ্বীন ইসলাম মাধবপুর থানার নিজনগর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে।
আটককালে তার কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল জব্দ করে র্যাব।
উদ্ধারকৃত ফেনসিডিল ও মোবাইলসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।