Sylhet Today 24 PRINT

মুজিববর্ষ উপলক্ষে গোলাপগঞ্জে বৃক্ষরোপণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০২০

"মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান" এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জের বাদেপাশার উত্তর আলমপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগ নেতা, সিলেট বিভাগ গণদাবী পরিষদের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ আহমদ তারেকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উত্তর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকমের বনজ, ফলজ ও ঔষধি চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উস্তার আলী, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আলীম, সমাজসেবক মাতাব উদ্দিন, শফিক উদ্দিন, ফরিজ আলী, বাবুল মিয়া, আব্দুস শুক্কুর, আব্দুস সুবহান, আব্দুর রহমান, জুয়াইদ আলী, ওয়াব আলী, হাসন আলী। 

এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবী আমিরতা, জুবের আহমদ, সাইম আহমদ, রেজা আহমদ, শাওন আহমদ, সানি আহমদ, আশু আহমদ প্রমুখ।

এ সময় রাশেদ আহমদ তারেক বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণে কোনও বিকল্প নেই। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাদেপাশা ইউনিয়নের সকল ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.