Sylhet Today 24 PRINT

কামরানের কবর জিয়ারতে মোমেন

নিজস্ব প্রতিবেদক  |  ১৯ আগস্ট, ২০২০

বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর মানিক পীর টিলাস্থ কামরানের কবরে জিয়ারত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ জুন মারা যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। কামরানের মৃত্যুর দুই মাস পর আজ তার কবর জিয়ারত করেন মোমেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় আসেন সিলেট-১ আসনের এই সাংসদ। ফলে কামরানের মৃত্যুর পর এটাই তার প্রথম সিলেট সফর।

কবর জিয়ারতকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, কামরানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুবলীগ নেতা মেহেদী কাবুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.