নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০১৫
নগরীর টিলাগড়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। আজ রাত ১০ টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আহত হয়েছেন বলে জানা গেছে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা বলে জানা গেছে। রাত পৌনে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে।
বিস্তারিত আসছে...