Sylhet Today 24 PRINT

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ আগস্ট, ২০২০

চাঁদাবাজি মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব । বুধবার (২০ আগস্ট) রাত ৯টায় নগরের টিলাগড় পয়েন্ট থেকে নিপুকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এরআগে গতবছরের নভেম্বরে চাঁদা্বাজি মামলায় আরেকবার নিপুকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব।

নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনোনিত হন নিপু। সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিস্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন। নানা অভিযোগের কারণে নিপুর নেতৃত্বাধিন কমিটিকেও স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.