বড়লেখা প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার “দৌলতপুর রক্তদাতা সংস্থা’র” আয়োজনে রক্তদানে মানুষকে সচেতন, উৎসাহিত ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সকালে নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পিং-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ইউপি সদস্য খছরুজ্জামান, ছলিম উদ্দিন, দৌলতপুর রক্তদাতা সংস্থা’র প্রধান উপদেষ্টা সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক তপন কুমার দাস, সমাজসেবক রাজু আহমদ, সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন বিজয়, সদস্য ফায়েক আহমেদ, খালেদ আহমদ, আবু জামান, মনুয়ার হোসাইন, ইহসান আহমদ, আবু মেরাজ, এমদাদ আহমদ, মাহবুবুল আলম, স্বপ্ন ব্লাড ফাইটার্স সিলেট এর সভাপতি মাসউদ করিম, সদস্য মোজাক্কির আহমদ, তৌহিদুল আহমেদ, জুনায়েদ আহমেদ, সুহেল আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, সংস্থাটি ইতি মধ্যে বাংলাদেশের ৪৩ টি উপজেলার মানুষকে রক্তদানে সচেতন, উৎসাহিত ও বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় করে আসছে।