Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ইউরোপ ফেরত অভিবাসীকে লাখ টাকার চেক প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২০

সিলেটের বিশ্বনাথে আব্দুল খালিক (৭৬) নামের ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্ত এক অভিবাসীর হাতে এক লাখ এক হাজার দুই টাকার চেক প্রদান করা হয়েছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের বাসিন্দা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, আইওএমের সহযোগিতায়, ইরিণ প্রকল্পের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ওই চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ইউএনও বর্ণালী পাল ক্ষতিগ্রস্ত অভিবাসী খালিকের হাতে চেকটি তুলে দেন।

ইউএনও’র কার্যালয়ে চেক বিতরণী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ড্রিস্ট্রিক ম্যানেজার মো. আব্দুল্লাহ আল কাহাফ, ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম, উপজেলা বিজনেস এডভাইজরি কমিটির ব্যবসায়ী প্রতিনিধি সোহেল আহমদ, বিশ্বনাথ ব্র্যাক ফিল্ড অর্গানাইজার আনহার আলী, ব্র্যাক এইচআরএলএস অফিসার উত্তম কুমার।

এদিকে, করোনাভাইরাস (কোভিড ১৯) মহামারীর এই সংকটময় সময়ে চাকরি হারিয়ে দেশে ফেরত আসা এবং কর্মস্থলে ফিরতে না পারা বিশ্বনাথ উপজেলার ৩৪জন অভিবাসী কর্মীকে জরুরী সহায়তা হিসেবে বিকাশের মাধ্যমে ১ লাখ ৯১ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

এছাড়াও ২০১৫ সাল থেকে দেশে ফেরা ইউরোপ ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও আর্থিক সহযোগিতাসহ প্রশিক্ষণের পরে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। ২০১৭ সালের এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, আইওএমের সহযোগিতায়, প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে ব্র্যাক এ কার্যক্রমটি পরিচালনা করে আসছে।

প্রসঙ্গত, অবৈধ অভিবাসী হিসেবে ২০১৯ সালের ২৯ মে যুক্তরাজ্য থেকে আব্দুল খালিককে চাকরীচ্যুত করে দেশে পাঠানো হয়। ফলে তার আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে তাকে এক লাখ এক হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.